Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত

২৬ বাংলা টিভি   24-Apr-2026   22

Photo

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ নিহত


আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোজাহিদ মিল্লাত (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়ে-তে মদ্যপ অবস্থায় বিপরীত দিক থেকে আসা এক সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

জানা যায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে ফিরছিলেন এই দম্পতি। তারা একটি অ্যাপভিত্তিক গাড়িতে ছিলেন। পথে সালাক সেলাতান এলাকা থেকে জালান তুন রাজাকমুখী সড়কে তাদের গাড়িটি চলার সময় হঠাৎ বিপরীত দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা দেয়।

৩১ বছর বয়সী এক মালয়েশিয়ান সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়ি নিয়ে ভুল পথে হাইওয়েতে প্রবেশ করেন এবং দ্রুতগতিতে এসে বাংলাদেশি দম্পতির গাড়িকে সজোরে ধাক্কা দেন। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোজাহিদ মিল্লাত মারা যান।

দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সেনা কর্মকর্তাকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। অ্যালকোহল পরীক্ষাতেও তার শরীরে অতিরিক্ত মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ ধারায় মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

নিহতের মরদেহ বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর দ্রুত পদক্ষেপ নেয়। হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী শোক প্রকাশ করেন এবং হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন। সব আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে গুরুতর আহত নাফিজা তাবাসসুম আদিবার শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগে রয়েছে তার পরিবার।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত