Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে কৃষকদের রাজকীয় সংবর্ধনা

২৬ বাংলা টিভি   24-Apr-2026   30

Photo

নড়াইলে কৃষকদের রাজকীয় সংবর্ধনা


মোস্তফা কামাল,নড়াইল :
যাঁদের ঘামভেজা পরিশ্রমে বাংলার মাটি সোনা ফলায় এবং দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, সেই নেপথ্য কারিগর কৃষক-কৃষাণীদের রাজকীয় সম্মাননা জানালো নড়াইলের সাংস্কৃতিক সংগঠন ‘নন্দনকানন’। শুক্রবার (২৪ এপ্রিল) নড়াইলের ধোপাখালা এলাকায় নন্দনকানন শিশু বিকাশ ও সংস্কৃতিচর্চা কেন্দ্রের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত অংশ কৃষকদের সম্মানিত করা। নন্দনকাননের সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষকদের হাতে সম্মাননা স্বরূপ তুলে দেওয়া হয় কাঁচি, গামছা, ঐতিহ্যবাহী মাথাল ও নগদ অর্থ।
সম্মাননা পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে এক কৃষক বলেন, "আমাদের হাড়ভাঙা খাটুনির কথা সাধারণত কেউ মনে রাখে না। আজ নন্দনকানন আমাদের যে সম্মান দিয়েছে, তাতে মনে হচ্ছে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। এই সম্মান আমাদের সামনে এগিয়ে যাওয়ার বড় প্রেরণা।"
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে কৃষির মহিমা তুলে ধরা এবং সমাজ গঠনে কৃষকের অপরিসীম অবদানকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব বোঝাতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মায়া রানী বিশ্বাস এবং দৈনিক ওশানের সম্পাদক আ্যডভোকেট আলমগীর সিদ্দীকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেকড়কে সম্মান না করলে কোনো সংস্কৃতিই দীর্ঘস্থায়ী হয় না। কৃষকেরাই আমাদের অর্থনীতির মেরুদণ্ড, তাই তাঁদের সম্মান জানানো মানেই দেশকে সম্মান জানানো। এ ধরনের আয়োজন আগামীতে অন্যান্য সংগঠনকেও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত