Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন প্রথম দিনে ১ নং ওর্য়াড দলের জয়লাভ

২৬ বাংলা টিভি   24-Apr-2026   25

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বেলা তিন টায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার  উদ্বোধন করেন প্রধান অতিথি  ঝিনাইদহ -৪ কালীগঞ্জ আসনের এমপি মাওলানা আবু তালিব। উদ্বোধনী প্রথম দিনের খেলাতে অংশ নিয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ড  ক্রিকেট দল সুপার ওভারে ৮ নম্বর ওয়ার্ড ক্রিকেট  দলকে পরাজিত করে।  

শুরুতেই মাঠে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি আবু তালিব। এরপর টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ১নং ওয়ার্ড ক্রিকেট দল ১৫ ওভারে ১১১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮ নং ওয়ার্ড ক্রিকেট দলও সবকটি উইকেট হারিয়ে  ১১১  রান করায় খেলার জয় পরাজয় গড়াই সুপার ওভারে। এ ওভারে দূদান্ত খেলে জয় তুলে নেয় ১নং ওর্য়াড ক্রীকেট দল। বিজয়ী দলের তন্ময় ৩৩ রান ও ২ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক  ভট্টাচার্য ও ধারাভার্ষে  ছিলেন রবিউল ইসলাম।

টুর্নামেন্ট আয়োজক কমিটি ও শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের  ব্যবস্থাপক  আরিফুজ্জামান আকাশ জানান, এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে।  আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলাম জামায়াতের থানা আমির আব্দুল হক, শিবিরের এম ইউ কলেজ শাখার হুসাইন আহম্মেদ সহ অন্নান্য সংগঠনের নেতৃবৃন্দ।
 


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত