Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণা নড়াইলে চক্রের ৪ সদস্য গ্রেফতার

২৬ বাংলা টিভি   23-Apr-2026   32

Photo

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণা নড়াইলে চক্রের ৪ সদস্য গ্রেফতার


নড়াইল প্রতিনিধি :

​ফেসবুকে 'ইলিশের বাড়ি চাঁদপুর'সহ বিভিন্ন মুখরোচক নামে পেজ খুলে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী এক সক্রিয় প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে নড়াইল সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার গ্রেফতার কৃতরা হলেন

নড়াইল সদর থানার মির্জাপুর গ্রামের মো. আকাশ শেখ (২০) ও মো. ফারুক মোল্যা ওরফে অনিক (২২); এবং পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) ও মো. লিমন মোল্যা (২২)।

​

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ এবং ‘অনলাইন পণ্য বিক্রয়’ নামক ছদ্মনামী ফেসবুক পেজ পরিচালনা করে আসছিল। এসব পেজে তারা চাঁদপুরের আসল ইলিশ নামমাত্র মূল্যে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ ক্রেতাদের প্রলুব্ধ করত। বিশ্বাস অর্জনের পর ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা (বিকাশ বা নগদে) হাতিয়ে নিয়ে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।

সম্প্রতি এক ভুক্তভোগী নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নিকট এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ইউনিটের ইনচার্জ জনাব মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস এবং ডিবি পুলিশের এসআই সাব্বির শেখের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

​জব্দকৃত সরঞ্জাম:

গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৮টি মোবাইল ফোন, ভুয়া নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং টাকা লেনদেনের ০৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুলিশ সুপার  মোহাম্মদ আল মামুন জানিয়েছেন, অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে এবং জেলা পুলিশ এ ধরনের সাইবার অপরাধীদের দমনে আপসহীনভাবে কাজ করে যাবে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত