Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে যাত্রীবাহি পরিবহনের বক্সে ছাগী বহন জরিমানা ৫০ হাজার

২৬ বাংলা টিভি   23-Apr-2026   26

Photo

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে পশুর প্রতি নিষ্টুর আচরনের অভিযোগে ছাগল ব্যাবসায়ী ও যাত্রীবাহি পরিবহনের চালকসহ ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শহরের মেইন বাসষ্টানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ফারুক ওই জরিমানা আদায় করেন। 
জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন সেনমার্টিন পরিবহনের ল্যাগেজ বক্সের মধ্যে ১২টি ছাগী ও দুইটি কাটুনে এক’শ কেজি মাংশ চট্রগ্রামে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) নেতৃত্বে প্রশাসনের একটি টিম বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ওই পরিবহনের বক্স থেকে ছাগী ও মাংশ উদ্ধার করা হয়। এরপর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে এসে মাংশ পরিক্ষা নিরিক্ষা করেন। তিনি জানান, পশু পরিবহনে অমানবিক আচরন করা হয়েছে। এ অভিযোগে ২০১৯ এর ১৬ (ক) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছাগী ব্যবসায়ী মিলন, পরিবহনের ড্রাইভার রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম ও হেলপার রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জানান, উন্মুক্ত ট্রাকে করে পশু পরিবহনের নিয়ম রয়েছে। কিন্তু ছাগী ব্যবসায়ী ও ওই পরিবহনের ষ্টাফরা ল্যাগেজ বক্সে করে পশু নিয়ে যাচ্ছিল। যা অমানবিক ও পশুর প্রতি নিষ্টুরতা। এ কারনে প্রানী সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হয়। 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত