Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ বর্ণাঢ্য উদ্বোধন

২৬ বাংলা টিভি   23-Apr-2026   32

Photo

নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ বর্ণাঢ্য উদ্বোধন


নড়াইল  প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ ২৩শে এপ্রিল (বৃহস্পতিবার) সকালে নড়াইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্স এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্লাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে সাধারণ মানুষকে পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

র‌্যালি  শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ। জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে উপস্থিত বক্তারা বলেন,সকল স্তরের মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া এবং পুষ্টি বৈষম্য দূর করাই এবারের মূল লক্ষ্য। একটি সুস্থ ও সবল জাতিই পারে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে। তাই শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে বিশেষ নজর দিতে হবে। ২৩ থেকে ২৯শে এপ্রিল পর্যন্ত জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুষম খাদ্যভ্যাস গড়ে তোলার বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত নড়াইলের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান, লিফলেট বিতরণ এবং বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন (নড়াইল), স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষকে বাড়ির আশেপাশে শাক-সবজি চাষ এবং দেশীয় ফলমূল খাওয়ার মাধ্যমে পুষ্টির অভাব পূরণের পরামর্শ দেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত