Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বাসের নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

২৬ বাংলা টিভি   22-Apr-2026   32

Photo

বাসের নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার


নিউজ ডেস্ক:

নতুন বাস ভাড়া আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। তবে আশা করা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বিবৃতিতে জানানো হয়, সরকার নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বর্তমান ভাড়ার চেয়ে বেশি আদায় না করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ডিজেলের মূল্যবৃদ্ধি, ডলারের দাম ও যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনায় দ্রুত ভাড়া সমন্বয়ের দাবি জানানো হয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাত ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে জ্বালানি তেলের দামে চাপ তৈরি হয়। এর প্রভাবেই দেশে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।

নতুন দরের হিসেবে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত