সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা
বিজিবির অভিযানে প্রায় ৯৬ লাখ টাকার ৪টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক
২৬ বাংলা টিভি 22-Apr-2026 48
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯৬ লাখ টাকার ৪টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (১২.০৪.২০২৬):
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯৬ লাখ টাকার ৪টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক শ্রী সমর হালদার (২৭) দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের
গোপাল হালদারের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান শনিবার (১১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,এদিন গোপনে সংবাদ পেয়ে বারদী বিওপি’র পাঁচ কবর এলাকায় বিজিবি’র একটি টহল দল অবস্থান নেয়। এরপর আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টার দিকে একজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হওয়ার সময় তাকে থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় স্থানীয় দুজন ব্যক্তির উপস্থিতিতে তার শরীর তল্লাশি করার সময়
সবুজ টেপ দিয়ে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। ওই পোটলা খুলে ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের বার গুলো ডিজিটাল স্কেলে মাপা হলে ৪৫২ গ্রাম ওজন পাওয়া যায়। জব্দকরা স্বর্ণের আনুমানিক তালিকা মূল্য ৯৬ হাজার ৯ হাজার ৫২০ টাকা। এছাড়াও আটক
news@26banglatv.com