Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

২৬ বাংলা টিভি   22-Apr-2026   31

Photo

নড়াইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন


নড়াইল প্রতিনিধি:

তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রিকেট তারকা অন্বেষণের লক্ষ্যে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা । আজ ২২ এপ্রিল বুধবার সকালে স্থানীয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল ছালাম। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "নড়াইল বরাবরই ক্রীড়াবান্ধব জেলা। এই মাঠ থেকেই জাতীয় দলের অনেক তারকা খেলোয়াড় উঠে এসেছেন। স্কুল পর্যায়ের এই আয়োজন আমাদের কিশোরদের সঠিক পথ দেখাবে এবং তাদের মধ্য থেকে আগামীর দক্ষ ক্রিকেটার বেরিয়ে আসবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাকক আহসান মাহমুদ রাসেল.অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকীসহ জেলা ক্রীড়া সংস্থার  স্থানীয় ব্যক্তিত্বরা। অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা কর। আগামী ২৯ এপ্রিল একই স্টেডিয়ামে ফায়নাল খেলা অনুষ্ঠিত হবে।  


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত