Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জ্বালানি সংকট সংসদের ভেতরে নেই,বাইরে আছে : বিরোধীদলীয় নেতা

২৬ বাংলা টিভি   21-Apr-2026   27

Photo

জ্বালানি সংকট সংসদের ভেতরে নেই,বাইরে আছে : বিরোধীদলীয় নেতা


নিউজ ডেস্ক:

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে বলেছেন— কোনও সংকট নাই, এটা আসলে সংসদের ভেতরে নাই, সংকটটা আমাদের সংসদের বাইরে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে চলমান জ্বালানি সংকট ইস্যুতে মুলতবি প্রস্তাব দিয়ে তিনি এসব কথা বলেন। তবে মুলতবি প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়নি ।

বিরোধীদলীয় নেতা বলেন,  সংকট আছে বলেই খোদ হাইকোর্টের মত ভেরি সেন্সিবল জায়গায় দুই দিন এখন জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ভার্চুয়ালি কোর্ট হবে।

তিনি বলেন, ‘সবচেয়ে বার্নিং এটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না? দেশের মানুষ তো প্রত্যাশা করছে। আমি নিজে এই বিষয়গুলা বাস্তবে বোঝার চেষ্টা করেছি’।

তিনি আরও বলেন,   ‘অর্থমন্ত্রী ৩০০ বিধিতে  বিবৃতি দিয়েছেন, আমি বাস্তবের সঙ্গে এর কোনও মিল খুঁজে পাইনি। সেই বিবৃতি দিয়ে কী হবে— এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে, তেলের কোনও সংকট নাই, আরেকদিকে বাস্তবে কী ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। দেখছেন যে, এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলো যদি ফ্লোরে আসে, দায়িত্ব ভাগ করেন। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে, এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরা দায়িত্ব পালন করতে চাই।”


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত