সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ১,৭৪৪ লিটার অবৈধ ডিজেল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড
২৬ বাংলা টিভি 21-Apr-2026 46
সিরাজগঞ্জে ১,৭৪৪ লিটার অবৈধ ডিজেল জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড
ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে জড়িত এক ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বাজারের ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রশাসন জানায়, জব্দ করা ডিজেল পরে অনুমোদিত এক ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
news@26banglatv.com