Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে কালীগঞ্জে কৃষকের সাড়ে ৪ বিঘা জমির আখ ক্ষেত চষে দিল সন্ত্রাসীরা

২৬ বাংলা টিভি   21-Apr-2026   39

Photo

ঝিনাইদহে কালীগঞ্জে কৃষকের সাড়ে ৪ বিঘা জমির আখ ক্ষেত চষে দিল সন্ত্রাসীরা


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে এক কৃষকের সাড়ে ৪ বিঘা জমির আখক্ষেত ট্রাক্টর দিয়ে চষে নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নান্নু বাদী হয়ে কালীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী কৃষক নান্নু জানান, তিনি ২০২৩ সাল থেকে বৈধভাবে রেলওয়ের কাছ থেকে প্রায় দুই একর জমি লিজ নিয়ে নিয়মিত চাষাবাদ করে আসছেন। প্রতি বছর তিনি নির্ধারিত লিজের অর্থ পরিশোধ করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে আখের চাষ করে ভালো ফলনের আশায় ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার সেই স্বপ্ন ভেঙে যায়।

তার অভিযোগ, স্থানীয় শিবনগর গ্রামের শাকিল, বিষু ও বড় মনি নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি ছেড়ে দেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বৈধভাবে লিজ নেওয়া জমি ছাড়তে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

নান্নু বলেন, ঘটনার দিন সকালে তারা সংঘবদ্ধভাবে আমার জমিতে প্রবেশ করে ট্রাক্টর দিয়ে প্রায় সাড়ে ৪ বিঘা জমির আখ চষে নষ্ট করে দেয়। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। মিলের ঋণ ও ধারদেনা করে চাষ করেছি, এখন আমি দিশেহারা।

তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, ক্ষেত নষ্ট করার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত