Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে টিসিবির পণ্যবাহী গাড়ি গর্তে চিনি, ডাল ও ডিটারজেন্ট পাউডারের ব্যাপক ক্ষতি

২৬ বাংলা টিভি   20-Apr-2026   34

Photo

নড়াইলে টিসিবির পণ্যবাহী গাড়ি গর্তে চিনি, ডাল ও ডিটারজেন্ট পাউডারের ব্যাপক ক্ষতি


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলের গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিসিবির পণ্যবাহী ‘লাটাহাম্বার (স্থানীয় পণ্যবাহী যান) গর্তে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা চিনি, ডাল ও ডিটারজেন্ট পাউডারসহ বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিসিবির কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য ডাল, চিনি, তেল ও ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন মালামাল নিয়ে গাড়িটি গন্তব্যে যাচ্ছিল। পথে গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
গর্তে  পানি থাকায় গাড়িতে থাকা চিনি এবং ডিটারজেন্ট পাউডার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এছাড়া ডালের বস্তাগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। তবে পানির কারণে অধিকাংশ শুকনো পণ্যই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাড়িটিতে থাকা মালামালগুলো টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ছিল। এই আকস্মিক দুর্ঘটনায় সাধারণ মানুষের মাঝে পণ্য পৌঁছানো নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।
 


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত