Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

২৬ বাংলা টিভি   20-Apr-2026   36

Photo

কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ: 

 ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) উদ্বোধনের মধ্য দিয়ে পৌর ও  উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কালীগঞ্জ পৌরসভার  আয়োজনে ৪ নম্বর ওয়ার্ড হেলাই গ্রামে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক এবং  উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অতি:দা:) কবীর হাচান,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুন কুমার দাস,পৌর স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবির এবং ইপিআই টিকা দান কর্মীরা। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় উপজেলায় মোট ২১ হাজার ১৮৭ জন এবং পৌর এলাকার ৩২টি কেন্দ্রের মাধ্যমে ৮ হাজার ৮০০  শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন," হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার দেশব্যাপী জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে।

হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সময়মতো টিকা না দিলে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে।” কালীগঞ্জ উপজেলা এবং পৌর এলাকায়  এই কর্মসূচি সফল হলে বড় ধরনের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এজন্য প্রত্যেক অভিভাবককে টিকাদানে উপযুক্ত শিশুকে অবশ্যই টিকা দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত