Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা, জেলায় ২৪ ঘন্টায় ৬৪জন রোগী ভর্তি, এ পর্যন্ত জেলায় মৃত্যু ১ জন

২৬ বাংলা টিভি   19-Apr-2026   44

Photo

কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা, জেলায় ২৪ ঘন্টায় ৬৪জন রোগী ভর্তি, এ পর্যন্ত জেলায় মৃত্যু ১ জন


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীদের সংখ্যা, সিভিল সার্জন কার্যালয় সূত্রে ও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য অনুযায়ী, বর্তমান জেলায় মোট ৬৪ জন হামের রোগী ভর্তি  হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।এর মধ্যে ২৫০ শযা জেনারেল হাসপাতালে ১৫ জন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩৯জন, জহিরুল ইসলাম মেডিকেল কলেজে ও হাসপাতাল ৮ জন, ভৈরব এবং বাজিতপুর উপজেলায় একজন করে মোট দুইজন ভর্তি আছেন ।সংক্রমণের প্রকৃতি ও বিস্তার নিরূপণে নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৬টি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৫টি এবং ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটিতে ৫টি করে মোট ১০১টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় হামের টিকার কোনো ঘাটতি নেই। তবে আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের প্রয়োজন অনুযায়ী ময়মনসিংহ বা ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

এ পরিস্থিতিতে আগামী কাল ২০ এপ্রিল থেকে সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে কিশোরগঞ্জেও হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচির আওতায় পূর্বে টিকা না নেওয়া ব্যক্তিদের পাশাপাশি পূর্বে টিকা গ্রহণকারীরাও পুনরায় টিকা নিতে পারবেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পুনরায় টিকা গ্রহণে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলেছে, শিশুদের মধ্যে কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়া কিংবা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা ।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত