Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল

২৬ বাংলা টিভি   19-Apr-2026   30

Photo

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের পদত্যাগের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।

এএফপি-এর এক প্রতিবেদনে জানানো হয়, এই বিক্ষোভে অংশ নিয়ে অনেকেই সরকারের নীতি ও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের একজন রাফায়েল পিনাইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে ইসরাইলি সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন এবং একই সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের কূটনৈতিক সম্পর্কও দুর্বল করে দিচ্ছেন।

তিনি জানান, এসব কারণেই তিনি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণ বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছে ৭ অক্টোবরের ঘটনা এবং পরবর্তী সময়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে, কারণ সত্য জানা নাগরিকদের অধিকার।

অন্যদিকে সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, তিনি মূলত সেখানে এসেছেন ৭ অক্টোবরের পর চলমান সংঘাতে নিহতদের পরিবারের প্রতি সমর্থন জানাতে।

আরেক বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স অভিযোগ করেন, লেবানন ও ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে ইসরাইল ভুল পথে যাচ্ছে।

তার মতে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের স্বার্থ নয়, বরং ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে কাজ করছেন।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত