Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মালয়েশিয়ায় ঝিনাইদহের ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা: বিচারের দাবিতে স্বজনদের আহাজারি

২৬ বাংলা টিভি   19-Apr-2026   43

Photo

মালয়েশিয়ায় ঝিনাইদহের ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা: বিচারের দাবিতে স্বজনদের আহাজারি


ঝিনাইদহ প্রতিনিধি :

মালয়েশিয়ায় ব্যবসায়িক বিরোধের জেরে নজরুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই ঘটনায় কোহিনুর বেগম নামে তার এক বাংলাদেশি সঙ্গীকেও হত্যা করা হয়েছে। নিহত নজরুলের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোবরডাঙ্গা গ্রামে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে মালয়েশিয়ায় এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ২০১৮ সালে উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তার এই অকাল ও নৃশংস মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় গিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সমন্বিত খামার গড়ে তুলেছিলেন নজরুল। সেখানে গরু, ছাগল, হাঁস-মুরগির পাশাপাশি বিভিন্ন পোষা প্রাণী লালন-পালন করতেন তিনি। তার এই ব্যবসায়িক সাফল্য স্থানীয় কিছু অংশীদারের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। নজরুলের ভাই জহিরুল ইসলাম জানান, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নজরুলের বিরোধ চলছিল এবং তাকে এর আগেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছিল।

সবকিছু গুছিয়ে খুব শিগগিরই স্থায়ীভাবে দেশে ফেরার কথা ছিল নজরুলের। খামারের গবাদিপশু বিক্রি করে দিয়ে তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। নিহতের ভাগনি সাদিয়া ইসলাম মীম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘মামা বলেছিলেন সব বিক্রি করে দ্রুতই দেশে ফিরবেন এবং সবার জন্য উপহার নিয়ে আসবেন। কিন্তু সেই মামা এখন লাশ হয়ে ফিরছেন।’

সরেজমিনে নজরুলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। ছেলের শোকে মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন। নজরুলের বোন শাপলা খাতুন বলেন, ‘ভাই আমার পরিবারের হাল ধরেছিল। আমাদের সুখের দিন দেখানোর কথা দিয়ে সে পরপারে চলে গেল।’

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনাটি বিদেশে হওয়ায় সরাসরি কোনো তথ্য তাদের কাছে নেই। তবে তিনি মনে করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দূতাবাস ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং বিচার প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন।

নিহত নজরুলের বাবা মোতালেব হোসেন ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত