Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার-বেগম সেলিমা রহমান

২৬ বাংলা টিভি   15-Oct-2025   41

Photo

যশোরে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার-বেগম সেলিমা রহমান


স্টাফ রিপোর্টার।। 

নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক এক আলোচনা সভা আজ যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক ও বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী, খুলনা বিভাগীয় বিএনপি'র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপি'র সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যশোর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী রহমান, নগর মহিলা দলের আহ্বায়ক শামসুর রাহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, ঝিকরগাছা উপজেলা বিএনপি'র সভাপতি সাবেরা নাজমুল মুন্নীসহ যশোর, সাতক্ষীরা, নড়াইল ও ঝিনাইদহ জেলার মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠা ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপি'র অঙ্গীকার। তারা আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে নারীরা ছিল নির্যাতিত ও অবহেলিত, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন, শিক্ষা, রাজনীতি ও সমাজ উন্নয়নে নারীর অবদান অবিস্মরণীয়, তাই নারীর প্রতি বৈষম্য দূর করে সমঅধিকার নিশ্চিত করা হবে। বক্তব্যে আরও বলা হয়, বিশ্বের অন্যান্য দেশে যেখানে নারীরা সমান অধিকার ভোগ করছেন, সেখানে বাংলাদেশে এখনো নারীরা বৈষম্যের শিকার। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার নারীর উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ ভবিষ্যতে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত