Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পাশে মিললো শিশুর বস্তাবন্দি মরদেহ

২৬ বাংলা টিভি   17-Apr-2026   56

Photo

নিখোঁজের দুদিন পর নিজ বাড়ির পাশে মিললো শিশুর বস্তাবন্দি মরদেহ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর সাড়ে ছয় বছরের শিশু নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার  দুপুরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিশাত ওই এলাকার প্রবাসী সাদেক মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, গত সোমবার  দুপুরে বাড়ির পাশে খেলা করছিল নিশাত। এর কিছুক্ষণ পর তাকে আর পাওয়া যায়নি। সিসি ক্যামেরায় দেখা যায় বোরকা পরিহিত এক নারী নিশাতকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ দুপুরে স্থানীয়রা তার বাড়ির পাশে ঝোপঝাড়ে একটি বস্তা দেখতে পেয়ে খুলে নিশাতের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিখোঁজ শিশুটির মরদেহ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত