Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ঝিকরগাছায় ফের বিএম হাইস্কুলের মাঠ দখল করে চলছে স্থপনা নির্মান শুরু

২৬ বাংলা টিভি   15-Oct-2025   67

Photo

ঝিকরগাছায় ফের বিএম হাইস্কুলের মাঠ দখল করে চলছে স্থপনা নির্মান শুরু


তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর):

যশোরের ঝিকরগাছায় ৯মাস পর ফের বিএম হাইস্কুলের মাঠ দখল করে ’পনা নির্মান কাজ শুরু করেছেন লাইলা ইয়াসমিন নিলা নামের এক নারী। এর আগে চলতি বছরের ১০জানুয়ারী একই স্থানে নির্মান কাজ শুরু হলে ঝিকরগাছা ক্রিকেট একাডেমী, স্পোট্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি বরাবর লিখিত আবেদন দেয়া হয়েছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠ দখলের প্রতিবাদ ছড়িয়ে পড়ে। উক্ত ঘটরনায় গত ১১জানুয়ারী দৈনিক লোকসমাজ পত্রিকায় বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমির হস্তক্ষেপে কাজ বন্ধ হয়েছিল।  

জানাগেছে, ৬পুরুষ পর ওয়ারেশ সুত্রে জমি দাবি করে যশোরের ঝিকরগাছার ঐহিয্যবাহি বিএম হাইস্কুলের মাঠ দখল করে স্থাপনা নির্মানের চেষ্টা চলছে। ফলে ফুঁসে উঠেছে ঝিকরগাছার ক্রীড়া প্রেমীরা। মাঠ দখলমুক্তসহ নির্মান কাজ বন্ধ করতে ইতমধ্যে ঝিকরগাছা স্পোটস্ ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। গত জানুয়ারীতে ঐহিয্যবাহি ঝিকরগাছা বিএম হাইস্কুলের মাঠের উত্তরপূর্ব কোনে ওয়ারেশ সুত্রে পাওনাকৃত ৪শতক জমি দাবি করে লাইলা ইয়াসমিন নিলা নামের এক নারী একটি সাইনবোর্ড লাগানো হয়। যা স্থানীয় ক্রীড়া প্রেমীরা খুলে দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) উল্লেখিত স্থানে রাজ মিস্ত্রী লাগিয়ে স্থাপনা নির্মান কাজ শুরু করেন তিনি। বিষয়টি ঝিকরগাছার ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। জানতে চাইলে ৬পুরুষ পর ওয়ারেশ সুত্রে দাবিদার লাইলা ইয়াসমিন নিলা বলেন, ঝিকরগাছা বাজারস্থ মরহুম হাজের বিশ্বাসের কন্যা বিবাহ সুত্রে চৌগাছা উপজেলার বাসিন্দা করিমননেছা তার দাদার মাতা, করিমননেছার একমাত্র ছেলে আবুল হোসেন বিশ্বাস তার দাদা। দাদা আবুল হোসেন বিশ্বাসের একমাত্র ছেলে আব্দুল মান্নান বিশ্বাস তার বাবা। আব্দুল মান্নান বিশ্বাসের একমাত্র কণ্যা ওয়ারেশ সুত্রে তিনি লাইলা ইয়াসমিন নিলা বিএম হাইস্কুলের মাঠে ৪শতক জমি পাবেন বলে দাবি করে আরও বলেন, পাওনাকৃত জমিতে তিনি স্থাপনা নির্মান করছিলেন। তার নামে নামপত্তন ও পৌরসভার প্লান আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি তিনি নাম পত্তন ও  পৌরসভায় প্লান করতে দিলেও তখনও হাতে পাননি বলে জানিয়েছিলেন। জানতে চাইলে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার বলেন, তারা পৌরসভা থেকে কোন প্লান পাননি। এছাড়া জমির মালিকানা দাবি করে একটা মিসকেস আবেদন করেছেন। জানতে চাইলে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ বলেন, জমির মালিকানা দাবি করে লাইলা ইয়াসমিন নিলা কিছু কাগজপত্র খামে করে জমা দিয়েছেন। সেই কাগজপত্র রুলে দেখেছেন কিনা, কি লেখা আছে, ইউএনও, এসির‌্যান্ডকে অবগত করেছেন কিনা এমন প্রশেন জবাবে প্রধান শিক্ষক বলেন, তিনি সেই কাগজপত্র এখনো দেখেননি। 

বিষয়টির স্থায়ী ও সুষ্ট সমাধান চান ঝিকরগাছা ক্রিকেট একাডেমী, স্পোটস্ ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টিসহ ক্রীড়া সংগঠন গুলো।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত