Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

২৬ বাংলা টিভি   16-Apr-2026   30

Photo

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা


নিউজ ডেস্ক:

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের দাবিতে গণভোটের রায় বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল,২৫ এপ্রিল ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় শহরে গণমিছিল, ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল, ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনারের আয়োজন করা হবে।

এর আগে আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমির শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন করছে না। তাই এই দাবিকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও জানান, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে ১১ দল।

তিনি বলেন, এই ধাপের কর্মসূচি শেষে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে বড় সমাবেশ আয়োজন করা হবে। পরবর্তী সময়ে রাজধানীতেও একটি বড় সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, অলি আহমদ, মামুনুল হক, আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন দলের নেতারা।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত