Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

২৬ বাংলা টিভি   15-Oct-2025   46

Photo

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ


নড়াইল প্রতিনিধি:

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের মাধ্যমে লাঞ্ছিত করায় নড়াইলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হযেছে। 

এমন ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে ১৫ অক্টোবর বুধবার বেলা ১১ টায় পুরাতন বাসটারমিনালে  নড়াইলের শিক্ষক সমাজ ও শিক্ষানুরাগীরা এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।

শিক্ষক লাঞ্ছনা কেন, রাষ্ট্র জবাব চাই!' এবং 'শিক্ষকদের উপর হামলা, মানি না মানব না' ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে নড়াইলের রাজপথ।

নড়াইল জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী পুরাতন বাস টারমিনালে বিক্ষোভ সমাবেশ শেষে ব্যানার নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা চত্বরে এসে  মিছিলটি শেষ করে। 

সমাবেশে শিক্ষক নেতারা বলেন, জাতি গড়ার কারিগরদের সাথে এমন অমানবিক আচরণ দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। তারা অবিলম্বে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, তারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি— মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা— দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন"দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন শিক্ষকরা। কিন্তু তাদের উপর পুলিশি হামলা শিক্ষক সমাজের আত্মমর্যাদার উপর আঘাত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এর বিচার চাইছি। শিক্ষকরা সমাজে অবহেলিত, আর এখন তাদের লাঞ্ছিত করা হচ্ছে। এই বৈষম্য আর চলতে পারে না।" শিক্ষকের মধ্যে বক্তব্য দেন আব্দুর রশিদ,সৈদ মেজবাহ উদ্দিন,মো: শাকায়াৎ হোসেন, ফরহাদ জগলুল,মো: আফসারুল .ড,খিজির আহম্মেদ,মো:নাসির উদ্দিন,মো: এনামুল প্যাভেল প্রমুখ। 


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত