সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 15-Apr-2026 29
ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করা হয়। খেলা শেষে বিভিন্ন ইভেন্টের ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকল প্রতিযোগিদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। উক্ত প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মো: মমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দর্শনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
news@26banglatv.com