Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল পটুয়াখালী

পটুয়াখালী, গলাচিপায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২৬ বাংলা টিভি   15-Apr-2026   39

Photo

পটুয়াখালী, গলাচিপায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী,‎গলাচিপায় উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে শহীদুল মোল্লা (৪৫) নিহত হয়েছেন। অভিযুক্ত দুলাল মোল্লা তার পিঠে দেশি অস্ত্র দিয়ে আঘাত করেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আহতকে  হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

‎উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়ি এ ঘটনা ঘটে। এসময় শহিদুল মোল্লার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুলাল মোল্লা পালানোর সময় স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে শহীদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়,  স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

‎গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুলালিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত