Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

যশোরের পল্লীতে প্রকাশ্য দিবালোকে দু যুবককে অপহরণ অতঃপর মুক্তিপণ আদায়

২৬ বাংলা টিভি   15-Apr-2026   33

Photo

যশোরের পল্লীতে প্রকাশ্য দিবালোকে দু যুবককে অপহরণ অতঃপর মুক্তিপণ আদায়


স্টাফ রিপোর্টার:

যশোরের পল্লীতে যুবককে অপহরণ করার পর তাদেরকে আজ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সদর উপজেলা মনোহরপুর বাজার থেকে প্রকাশ্য দিবালোকে  অস্ত্রের মুখে এ অবস্থা অপহরণের ঘটনা ঘটে। 

অপহরণের শিকার যুবকরা হলেন, যশোর সদর উপজেলার মিরা লাউখালী গ্রামের বাসিন্দা ও হৈমতপুর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের পুত্র আব্দুর রহমান (২৬)  এবং জোত রহিমপুরের যুবদল নেতা বাবুল হোসেনের পুত্র মোঃ সাদ (২০)। মোঃ সাদ যশোর সরকারি এমএম কলেজের ইতিহাস (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। 

আহত আব্দুর রহমান ও মোঃ সাদ জানিয়েছেন, গত ১৩ এপ্রিল দুপুরে তারা দুজন যশোর শহর থেকে ইজিবাইক যোগে বাড়ি যাচ্ছিলেন। দুপুর ২ টার দিকে পথের মাঝে মনোহরপুর বাজারে পৌঁছলে ৪/৫ জনের  একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রের মুখে ইজিবাইক থেকে তাদেরকে নামিয়ে নেয়। সেখান থেকে অপহরণ করার পর অপহরণ করার পর জোত রহিমপুর গ্রামের একটি বাঁশ বাগানে নিয়ে হাত ও চোখমুখ বেঁধে ফেলে। পরে  দুপুর ২ টা হতে রাত ১০ টা পর্যন্ত  দীর্ঘ ৯ ঘন্টা বাঁশ বাগানের ভিতর আটকে রেখে  বেধড়ক মারপিট করে। মারপিট করার কারণে তাদের সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। এ  অবস্থায় সন্ত্রাসীরা মুক্তিপণ দাবি করে। 

এ সময় তাদের কাছে থাকা ৫ হাজার টাকা ওই সন্ত্রাসীরা লুট করে নেয়। পরে মোবাইল ফোনে অভিভাবকদের কাছে ফোন করে টাকা না দেওয়া হলে আটককৃতদের অভিভাবককে মোবাইল ফোনে জানিয়ে দেয় সন্ত্রাসীরা । এ পরিস্থিতিতে  অভিভাবক তিন হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিলে 

ওই রাতে সন্ত্রাসীরা তাদের মুক্তি দেয়।

পরবর্তীতে আব্দুর রহমান ও মোঃ সাদকে রাত ১ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানিয়েছেন, ৫ জন সন্ত্রাসীর বেতার তারা ৪ জনকে চিনতে পেরেছেন। ওই সন্ত্রাসীরা হচ্ছে, যশোর সদর উপজেলার সালতা এনায়েতপুর গ্রামের লিটনের পুত্র লিমন, জোত রহিমপুর গ্রামের কামরুলের পুত্র আশিক, হাপানিয়া গ্রামের  জিয়াউর রহমান জিয়ার পুত্র হৃদয় ও  নোয়াপাড়া গ্রামের সিরাজের পুত্র আসিফ।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত