সারা বাংলা খুলনা যশোর
ঝিকরগাছার পল্লী থেকে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা
২৬ বাংলা টিভি 15-Apr-2026 35
ঝিকরগাছার পল্লী থেকে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:
যশোরের ঝিকরগাছার পল্লী থেকে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ ও আব্দুল জব্বার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে। অভিযুক্ত আব্দুল জব্বারের স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। একই সাথে জব্দকৃত (৪বেরেল) ৮০০ লিটার জ্বালানি তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার উপসহকারী কৃষি অফিসার হাসানুজ্জামান পরাগের জিম্মায় রাখা হয়েছে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে ইউএনও সাফফাত আরা সাঈদ জানিয়েছেন।
news@26banglatv.com