Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯৬ লাখ টাকার ৪টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

২৬ বাংলা টিভি   15-Apr-2026   43

Photo

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯৬ লাখ টাকার ৪টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (১২.০৪.২০২৬):

 চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯৬ লাখ টাকার ৪টি অবৈধ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক শ্রী সমর হালদার (২৭) দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের
গোপাল হালদারের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান শনিবার (১১ এপ্রিল) রাত ১১টা ১০ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,এদিন গোপনে সংবাদ পেয়ে বারদী বিওপি’র পাঁচ কবর এলাকায় বিজিবি’র একটি টহল দল অবস্থান নেয়। এরপর আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টার দিকে একজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হওয়ার সময় তাকে থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় স্থানীয় দুজন ব্যক্তির উপস্থিতিতে তার শরীর তল্লাশি করার সময়
সবুজ টেপ দিয়ে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। ওই পোটলা খুলে ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের বার গুলো ডিজিটাল স্কেলে মাপা হলে ৪৫২ গ্রাম ওজন পাওয়া যায়। জব্দকরা স্বর্ণের আনুমানিক তালিকা মূল্য ৯৬ হাজার ৯ হাজার ৫২০ টাকা। এছাড়াও আটক  শ্রী সমর হালদার নিকট হতে পাওয়া একটি মোবাইল ফোন সেট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকরা স্বর্ণের বার ও জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে  বলে তিনি জানান।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত