Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কৃষি কার্ড বিতরণে দলীয় পরিচয় দেখা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২৬ বাংলা টিভি   14-Apr-2026   35

Photo

কৃষি কার্ড বিতরণে দলীয় পরিচয় দেখা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী


নিউজ ডেস্ক:

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না। দলমত নির্বিশেষে সবাই সাহায্য সহযোগিতা পাবে বলে জানিয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আজ দেশের অন্য এলাকার মত পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল কর্মসূচির উদ্বোধন করেন। কিন্তু আমি নিজেও জানিনা কারা এই কার্ড পেয়েছেন। 

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়, ইউএনও সাহেব তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কে কে কোন ক্যাটাগরিতে কার্ড পেতে পারেন। 

কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় বা ধর্মীয় পরিচয় দেখা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যারা পাওয়ার যোগ্য, তাদেরকেই এই কার্ড দেয়া হবে। একইভাবে বাংলাদেশের চার কোটি পরিবারে ফ্যামিলি কার্ডটা প্রদান করা হবে।

তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য সহায়তায় কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করবো না। যারা পাওয়ার যোগ্য, যারা ক্ষতিগ্রস্ত সেই মানুষটাই যেন উপকৃত হতে পারে সেটাই অগ্রাধিকার দিবো।

কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। এসময় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও দুইটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত