Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বাইসাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালো স্কুলছাত্রীরা

২৬ বাংলা টিভি   14-Apr-2026   33

Photo

নড়াইলে বাইসাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালো স্কুলছাত্রীরা


নড়াইল প্রতিনিধি:
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষকে বরণ করে নিতে নড়াইলে ব্যতিক্রমী এক উৎসবের আমেজ দেখা গেছে। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে গিয়ে বাইসাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে স্কুলছাত্রীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা এই বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করে।
স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রীদের হাতে ছিল বৈশাখী সাজ ও মুখে ছিল নববর্ষের শুভেচ্ছা। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমান স্থানীয় উৎসুক গ্রামবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।
গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পরিবেশবান্ধব যানের ব্যবহার উৎসাহিত করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অংশ নেন। উপস্থিত অতিথিরা বলেন, নারীদের অগ্রযাত্রায় বাইসাইকেল একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। নববর্ষের সকালে ছাত্রীদের এই সাহসী ও আনন্দময় পদযাত্রা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।#


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত