Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় অগ্নিকাণ্ডে কৃষকের তামাক ঘর ভস্মীভূত, লক্ষাধিক টাকার ক্ষতি

২৬ বাংলা টিভি   14-Apr-2026   45

Photo

শৈলকুপায় অগ্নিকাণ্ডে কৃষকের তামাক ঘর ভস্মীভূত, লক্ষাধিক টাকার ক্ষতি


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের চরগোলক নগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে কৃষক রফি উদ্দিন শেখের তামাক ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরসহ ভেতরে থাকা বিপুল পরিমাণ তামাক পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, এই অগ্নিকাণ্ডে তার লক্ষাধিক টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে রাতে কৃষক রফি উদ্দিন তার তামাক ঘরে তামাক শুকানোর প্রক্রিয়া (কিউরিং) চালু রেখে বিশ্রামে যান। মধ্যরাতে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরে থাকা কয়েকশ মণ তামাক ও অবকাঠামো সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ভুক্তভোগী কৃষক রফি উদ্দিন শেখ জানান, ধার-দেনা করে এই মৌসুমে তিনি তামাক চাষ করেছিলেন। তামাক ঘরে শুকানোর শেষ পর্যায়ে এসে এই বিপর্যয় তার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। তিনি বলেন,  আমার সারা বছরের হাড়ভাঙা খাটুনি আর পুঁজি এক রাতেই ছাই হয়ে গেল। ঘরে রাখা তামাকের বর্তমান বাজারমূল্য লক্ষাধিক টাকার ওপরে। এখন আমি কীভাবে ঋণের টাকা শোধ করব তা ভেবে পাচ্ছি না।

খবর পেয়ে মঙ্গলবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তামাক শুকানোর চুল্লি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে সরকারি বা বেসরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত