Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় জাল টাকা সিন্ডিকেটের হোতা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য আটক

২৬ বাংলা টিভি   11-Apr-2026   39

Photo

শৈলকুপায় জাল টাকা সিন্ডিকেটের হোতা আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য আটক


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় জাল টাকাসহ আন্তঃজেলা প্রতারক চক্রের এক চিহ্নিত সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার উপজেলার হাকিমপুর ইউনিয়নের শহীদনগর বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৩০)। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক জাল টাকার মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন শহীদনগর বাজারের ব্যবসায়ী রেজাউল বিশ্বাসের দোকানে গিয়ে ১০০০ টাকার একটি নোট দিয়ে সাবান কেনার চেষ্টা করেন। নোটটি হাতে নেওয়ার পর সন্দেহ হলে দোকানদার রেজাউল সেটি পরীক্ষা করেন এবং জাল হিসেবে শনাক্ত করেন। এসময় ইসমাইলের আচরণ সন্দেহজনক মনে হলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে ঘেরাও করে আটক করেন। পরে তার কাছ থেকে আরও জাল টাকা উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইসমাইলকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ইসমাইল একটি সংঘবদ্ধ জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। সে ঝিনাইদহসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিল। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান "আটককৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার পূর্বের অপরাধের রেকর্ড যাচাই করা হচ্ছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"

বাজারে জাল টাকা উদ্ধারের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ব্যবসায়ীদের বড় অংকের লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার এবং প্রয়োজনে জাল টাকা শনাক্তকারী মেশিন ব্যবহারের পরামর্শ দিয়েছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত