Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

অনৈতিক কাজে রাজি না হওয়ায় গ্রাম পুলিশ আন্না রানীকে গলাটিপে হত্যা

২৬ বাংলা টিভি   14-Oct-2025   38

Photo

অনৈতিক কাজে রাজি না হওয়ায় গ্রাম পুলিশ আন্না রানীকে গলাটিপে হত্যা


সিরাজগঞ্জ থেকে :

অনৈতিক কাজে রাজি না হওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আন্না রানী হত্যা করা হয়েছে। 

এই হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি তাপস কুমার আদালতে হত্যার দায় স্বীকার করে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। 

আসামি তাপস সলঙ্গা থানার ভরমোহনী দাসপাড়া গ্রামের সূর্য কুমার দাসের ছেলে।

আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  পরে সোমবার তাকে আদালতের পাঠানো হয়।  আদালতে তিনি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত আন্না রানী ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী।

গত শনিবার ভোরে সলঙ্গা থানার ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর পাড় থেকে আন্না রানীর লাশ

উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় তার মেয়ে ধ্রুপদী দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সলঙ্গা থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়,  আন্না রানী শনিবার ভোরে হাঁটতে বের হন। পার্শ্ববর্তী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে গেলে একই গ্রামের তাপস কুমার দাস তাকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় আন্নাকে জড়িয়ে ধরেন। আন্না চিৎকার করলে তাপস তার গলা চেপে শ্বাস রোধে হত্যা করে পালিয়ে যান। পুলিশ বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাপসকে শনাক্ত করেন। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত