Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ

২৬ বাংলা টিভি   11-Apr-2026   38

Photo

সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ


ঝিনাইদহ প্রতিনিধি:
সৌদি আরবের রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে বিপাকে পড়েছেন প্রবাসী আব্দুল আজিজ| এ নিয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের ওই বক্তব্য তুলে নিতে চাপ প্রয়োগ করছেন|
জানা গেছে, গত রমজানে সৌদি থেকে দেশে ফেরেন ঠিকাদার আব্দুল আজিজ| দেশে ফিরে ঝিনাইদহের কালীগঞ্জে বসবাস শুরু করেন| সম্প্রতি সদর উপজেলা গড়িয়ালা গ্রামের ইমন লস্কর নামের এক যুবক সৌদি আরবের রিয়াদে মারা যান| তার লাশ দেশে ফিরলে তিনি ওই যুবকের মৃত্যু নিয়ে নানা অসঙ্গতিপূর্ণ কথা বলেন| ওই দেশের ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ওই যুবক মাত্রারিক্ত মদ্যপানে মারা যায়| তবে আব্দুল আজিজ সেটাকে পরিকল্পিত হত্যা বলে প্রচার করে| সৌদি রীতি অনুযায়ী তাদের সরকারি হাসপাতাল ও পুলিশের বিপক্ষে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ না থাকলেও সৌদি প্রবাসী ঠিকাদার আব্দুল আজিজ সেটা করেন|
শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তার কাছে জানতে গেলে তিনি বলেন, আপনারা আগের ভিডিও ডিলেট করেন| নইলে সমস্যা আছে| এমনকি তিনি আওয়ামী লীগের প্রভাবশালী কতিপয় রাজনৈতিক নেতাদের পরিচয় দিয়ে হুমকি দেখায়|
অভিযোগ রয়েছে, সৌদি আরবে গিয়ে নারী পাচারসহ নানা অনিয়ম করে শতকোটি টাকার মালিক হয়েছেন আব্দুল আজিজ| তার কালীগঞ্জ শহরে একাধিক বিলাসবহুল বাড়ি ও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে|
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সাংবাদিক বলেন, তার কথামতে ভিডিও ডিলেট না করলে বিপদ হতে পারে| সে একসময় আনার এমপির আস্থাভাজন ছিল|


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত