Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পুলিশের সাইবার টিমের দক্ষতায় ৫৭টি মোবাইল ও বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার

২৬ বাংলা টিভি   11-Apr-2026   37

Photo

ঝিনাইদহে পুলিশের সাইবার টিমের দক্ষতায় ৫৭টি মোবাইল ও বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে হারানো মোবাইল ফোন উদ্ধার ও সাইবার প্রতারণার শিকার হওয়া মানুষের মুখে হাসি ফুটিয়েছে জেলা পুলিশ। ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষায়িত ইউনিট "সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল"-এর তৎপরতায় উদ্ধারকৃত ৫৭টি স্মার্টফোন এবং এমএফএস (বিকাশ/নগদ) এর মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৬৩,৫৪২ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব মালামাল ও অর্থ তুলে দেন, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।

পুলিশ সূত্রে জানা যায়, গত মার্চ-২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং সাইবার সেলে আসা অভিযোগের ভিত্তিতে কাজ শুরু করে ইনভেস্টিগেশন সেল। তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো ও চুরি হওয়া ৫৭টি মোবাইল উদ্ধার করা হয়। একইসাথে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের ৬৩,৫৪২ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

হারানো শখের ফোন ও কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন মালিকরা। হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,  "পুলিশ জনগণের বন্ধু—এটি কেবল স্লোগান নয়, আমরা কাজের মাধ্যমে তা প্রমাণ করতে চাই। সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের হারানো সম্পদ ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শেখ বিল্লাল হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝিনাইদহ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহের সদস্যবৃন্দ।প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পুলিশ সুপার সাধারণ মানুষকে অপরিচিত লিংকে ক্লিক না করা এবং ওটিপি (OTP) শেয়ার না করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। যেকোনো সাইবার সমস্যায় তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সাইবার সেলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত