সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২ টি খাল সংস্কার কর্মসুচীর উদ্বোধন
২৬ বাংলা টিভি 11-Apr-2026 21
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২ টি খাল সংস্কার কর্মসুচীর উদ্বোধন
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ।
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, পানি নিষ্কাশন ও কৃষকের সেচ সুবিধা নিশ্চিতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুটি খাল সংস্কার কাজের উব্দোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার ভায়না গ্রামের জটারখাল সংস্কার কাজের উব্দোধন করে জেলা পরিষদের প্রশাসক এ্যাড.এম এ মজিদ। সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, পিআইও আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারসহ অন্যান্যরা। পরে একই উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামের কাটাখালের সংস্কার কাজের উব্দোধন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ৬ দশমিক ২৪ কিলোমিটার এই খাল দুটি সংস্কারে ব্যয় ধরা হয়ে ১ কোটি ৬২ লাখ টাকা।
news@26banglatv.com