Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন নভোচারীরা

২৬ বাংলা টিভি   11-Apr-2026   25

Photo

চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন নভোচারীরা


আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার চন্দ্রাভিযান ‘আর্টেমিস-২’ সফলভাবে সম্পন্ন করে পৃথিবীতে ফিরেছেন চার নভোচারী। ১০ দিনের এই ঐতিহাসিক মিশন শেষে স্থানীয় সময় ১০ এপ্রিল সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল।

নভোযানটি সমুদ্রপৃষ্ঠে অবতরণের পর উদ্ধারকারী দলের সহায়তায় নিরাপদে বের হয়ে আসেন নভোচারীরা। তাদের উদ্ধারে সহায়তা করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

এই অভিযানে অংশ নেন চার নভোচারী—রেইড ওয়াইজম্যান (৫০), ভিক্টর গ্লোভার (৪৯), ক্রিস্টিনা কোচ (৪৭) এবং জেরেমি হ্যানসেন (৫০)। তাদের মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের এবং হ্যানসেন কানাডার নাগরিক।

গেল ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণের পর মিশনটি পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করে চাঁদের নিকটবর্তী ফ্লাইবাই সম্পন্ন করে। পুরো যাত্রায় মহাকাশযানটি ১১ লাখ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে, যা আগের বহু রেকর্ড ছাড়িয়ে গেছে।

পৃথিবীতে ফেরার সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ ছিল বায়ুমণ্ডলে প্রবেশ। মাত্র ১৩ মিনিটে এই প্রক্রিয়া সম্পন্ন হলেও ঘর্ষণের কারণে ক্যাপসুলের বাইরের তাপমাত্রা প্রায় ২৭০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এতে সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মহাকাশযানটি। তবে উন্নত প্রযুক্তির কারণে ভেতরে থাকা নভোচারীরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন।

এই মিশনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতে মানুষের চাঁদে প্রত্যাবর্তনের প্রস্তুতির অংশ। নাসার পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে আবারও মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য রয়েছে।

ইতিহাসে সর্বশেষ মানববাহী চন্দ্রাভিযান ছিল অ্যাপোলো-১৩ (১৯৭০), যা তখনকার সময়ে একটি রেকর্ড গড়েছিল। তবে ‘আর্টেমিস-২’ সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করেছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত