Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৩ যুবককে জেল জরিমানা

২৬ বাংলা টিভি   10-Apr-2026   38

Photo

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৩ যুবককে জেল জরিমানা


চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলার অভিযোগে ২ জনকে সাজা ও ১ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(১০ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।
সাজাপ্রাপ্ত দুজন হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহ (২০) এবং অর্থদন্ডপ্রাপ্ত হলেন পৌর এলাকার সাতগাড়ির নাঈম ইসলাম (২৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় তিন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে মারামারি শুরু করে। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে আশরাফুল ইসলাম ও মারুফ বিল্লাহকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং চুয়াডাঙ্গা পৌর এলাকা সাতগাড়ির নাঈম ইসলামকে ১ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী বলেন, '‘সরকারি আদেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তিন যুবককে দন্ড প্রদান করা হয়েছে। জেলার প্রতিটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসনের তদারকি চলমান রয়েছে।’


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত