Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   14-Oct-2025   69

Photo

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর চারঘাটে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ সিপিএসসি ও নাটোর সিপিসি-২ ক্যাম্পের যৌথ দল গতকাল সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ফুলবাগান এলাকা থেকে সুমন (২৬) নামে ওই সাবেক স্বামীকে গ্রেপ্তার করে। সুমন চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, প্রায় ৬ বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় গত দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে চলে যান। বিদেশে থাকলেও তিনি সাবেক স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখতেন।

মাসখানের আগে সুমন দেশে আসেন। দেশে ফিরে সুমন পুনরায় তার সাবেক স্ত্রীকে বিয়ের আশ্বাস দেন। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে সুমন ওই তরুলীকে চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন।

এঘটনায় তরুণী নিজে চারঘাট থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে র‌্যাব নাটোর সদর থানার ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সুমনকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত