Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ১

২৬ বাংলা টিভি   10-Apr-2026   31

Photo

যশোরে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ১


স্টাফ রিপোর্টার: 

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা সহ মোঃ জিয়াউর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ) সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অবস্থান নেন। এসময় জ্যাকেট পরিহিত এক ব্যক্তি (জিয়াউর রহমান)  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জিয়াউর রহমানের  দেওয়া তথ্য অনুযায়ী, পরে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

আটক জিয়াউর রহমান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর পুত্র। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামে বসবাস করেন। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে ।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত