Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ জ্বালানি মজুদে দুইজনের কারাদণ্ড

২৬ বাংলা টিভি   10-Apr-2026   41

Photo

সিরাজগঞ্জে মোবাইল কোর্টের অভিযান: অবৈধ জ্বালানি মজুদে দুইজনের কারাদণ্ড


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা সাহেবগঞ্জ এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে।
আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়। এর মধ্যে ছিল ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্র্যান তেল। পরে জব্দ করা ডিজেল ও মবিল নির্ধারিত দামে স্থানীয় একটি সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়।
জব্দ হওয়া ভোজ্যতেলগুলো সাময়িকভাবে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। তিনি বলেন, অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত