Logo
সোমবার | ২৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলায় ১১০ শিশুসহ নিহত ৩০৩

২৬ বাংলা টিভি   10-Apr-2026   43

Photo

লেবাননে ইসরাইলি হামলায় ১১০ শিশুসহ নিহত ৩০৩


আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননজুড়ে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। এসব হামলায় আরও অন্তত এক হাজার ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল বুধবার রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় ১১০ শিশুসহ বহু নারী ও বয়স্ক মানুষ নিহত হয়েছে। এখন পর্যন্ত এ হামলায় ৩০৩ জন লেবানিজ নিহত হয়েছে। 

এদিকে, চলমান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির অভিযোগ, বাজারসহ জনবহুল বেসামরিক এলাকায় হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, বিভিন্ন ফ্রন্টে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে ইসরাইল হতাশার বহিঃপ্রকাশ হিসেবে এ ধরনের হামলা চালাচ্ছে। একই সঙ্গে তারা জানিয়েছে, এই পরিস্থিতি তাদের প্রতিরোধের সংকল্প আরও শক্তিশালী করবে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। বুধবার সকালে পাকিস্তানের মধ্যস্ততায় ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তেহরানও রাজি হয়।

তবে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবানন সেই চুক্তির আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছে ইসরাইল।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত