Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   09-Apr-2026   28

Photo

ঝিনাইদহে অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি:

ক্রীড়া  পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী (অনূর্ধ্ব-১৬) অ্যাথলেটিকস ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করা হয়।  খেলা শেষে বিভিন্ন ইভেন্টের ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত প্রতিযোগিতায় ৮ টি স্কুল অংশগ্রহণ করে। একই দিনে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) উদ্বোধন করা হয়। উক্ত অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের  উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো: আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, মো: আবু বকর সিদ্দিক অধ্যক্ষ, ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দর্শনার্থীবৃন্দ। মাসব্যাপী (২১ টি সেশনে) অ্যাথলেটিকস প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত