Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দুই ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধের নির্দেশ

২৬ বাংলা টিভি   06-Apr-2026   41

Photo

সিরাজগঞ্জে দুই ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধের নির্দেশ


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (৬ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলার ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে দুটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। রুদ্রপুরের মেসার্স এসকেবি ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা এবং কোদলাদিঘরের মেসার্স বন্ধন ব্রিকসের মালিককে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভূইয়াগাতির মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে চলতি এপ্রিল মাসের মধ্যে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। মালিকের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম। সহকারী পরিচালক তুহিন আলমসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত