Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১৪ জন

২৬ বাংলা টিভি   06-Apr-2026   35

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১৪ জন


শহিদুল ইসলাম

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা সহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সোমবার (৫ ও ৬ এপ্রিল) বিভিন্ন সময়ে ব্যাটালিয়নের অধীনস্থ একাধিক বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গয়েশপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১৫৪ বোতল ভারতীয় কোডিনযুক্ত সিরাপ, নিমতলা বিওপি এলাকায় ৮০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং রাজাপুর বিওপি এলাকায় ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া বেনীপুর এলাকায় ভারতীয় বিভিন্ন ইমিটেশন সামগ্রী জব্দ করা হয়। এসব ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।অন্যদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আটককৃতদের মধ্যে খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও ঝিনাইদহ জেলার বাসিন্দা রয়েছেন।একই সময়ে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াতের সময় ১ জন ভারতীয় নাগরিককেও আটক করা হয়।তার কাছ থেকে পাসপোর্ট, পরিচয়পত্র,মোবাইল ফোন, নগদ অর্থ ও ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।বিজিবি জানায়, আটককৃত সকলকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত