Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

২৬ বাংলা টিভি   06-Apr-2026   30

Photo

ঝিনাইদহ পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা


শাহিনুর রহমান পিন্টু 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের মিনারুল স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রথমে সেখান থেকে ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে তার গোডাউনে অভিযান চালিয়ে আরো কিছু তেল উদ্ধার করে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধভাবে ডিজেলা মজুদ করার দায়ে ওই প্রতিষ্ঠানের স্বতাধিকারী মিনারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সামান্য কিছু পেট্রোল উদ্ধার করা হয়। পরে তার স্বিকারোক্তি অনুযায়ি তার গোডাউন থেকে ৬০ লিটারের মত পেট্রোল উদ্ধার করা হয়। পরে সতর্কতা মূলক তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধার তেল সরকার নির্ধারিত মূলে স্থানীয়দের মধ্যে বিক্রি করা হয়েছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত