Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

রামু বৌদ্ধ মন্দির হামলার ১৩ বছর পর মিলল সেই উত্তমের সন্ধান

২৬ বাংলা টিভি   14-Oct-2025   66

Photo

রামু বৌদ্ধ মন্দির হামলার ১৩ বছর পর মিলল সেই উত্তমের সন্ধান


কক্সবাজার প্রতিনিধি:

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে ঘটে এক ভয়াবহ ঘটনা—বৌদ্ধ মন্দিরে হামলা। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগ ঘিরেই সেই হামলার সূত্রপাত। এ ঘটনায় অভিযুক্ত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন রামুর যুবক উত্তম কুমার বড়ুয়া।

দীর্ঘ ১৩ বছর ১৩ দিন ফেরারি জীবন কাটানোর পর অবশেষে তিনি সপরিবারে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন। ফলে দীর্ঘদিনের আলোচনার কেন্দ্রবিন্দু থাকা এই ঘটনার নেপথ্যের সেই উত্তম কুমার বড়ুয়ার সন্ধান মিলল অবশেষে।

স্থানীয়রা জানান, ঘটনার শুরুতে ফেসবুকে পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেই পোস্ট শেয়ার করার অভিযোগ ওঠে উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে। অথচ তদন্তে প্রমাণিত হয়, তিনি সরাসরি এর সঙ্গে জড়িত ছিলেন না। তবুও তার পরিবারসহ পুরো বৌদ্ধ সম্প্রদায় চরম ভুক্তভোগী হয়। রামুর একের পর এক বৌদ্ধ মন্দিরে হামলা চালানো হয়।

অন্যদিকে দেশে থেকে উত্তমের স্ত্রী রিতা বড়ুয়া তিন বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে সীমাহীন কষ্টে লড়ে গেছেন। সামাজিক লাঞ্ছনা, দারিদ্র্য ও নিঃসঙ্গতা সইতে সইতে তিনি বড় করেছেন সন্তানকে। সেই ছোট্ট আদিত্য এখন বড় হয়ে এসএসসি পাস করেছে কৃতিত্বের সঙ্গে।

দীর্ঘ প্রতীক্ষা শেষে ফ্রান্সে একত্রিত হয়ে নতুন জীবনের সূচনা করলেন উত্তম বড়ুয়া ও তার পরিবার। 

স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়সহ শুভানুধ্যায়ীরা এ ঘটনাকে মানবতার জয় হিসেবে দেখছেন। তাদের ভাষায়, রামু হামলার সেই উত্তম কুমার আসলে ছিলেন নায়ক। আজ তিনি সপরিবারে নিরাপদ আশ্রয়ে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেছেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত