Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত শাড়ি-থ্রি পিচের চালান আটক

২৬ বাংলা টিভি   05-Apr-2026   47

Photo

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত শাড়ি-থ্রি পিচের চালান আটক


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের বেনাপোল স্থলবন্দরে সিনথেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে শাড়ি ও থ্রি পিসের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্যটির আমদানিকারক ছিল ঢাকাস্থ নুসরাত ট্রেডিং এবং বেনাপোল কাস্টমস থেকে মাল মাল ছাড় করানোর কাজে নিয়োজিত ছিল খাজা এন্টারপ্রাইজ নামে এক সিএন্ডএফ এজেন্ট। রোববার বিকালে বন্দরের ১৯ নম্বর সেড থেকে পণ্য চ্যানেলটি আটক করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকাস্থ ‘নুসরাত ট্রেডিং’ নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান শনিবার ভারত থেকে ২৬০ প্যাকেজের সিন্থেটিক ফেব্রিক্সের  একটি চালান আমদানি করেন। আমদানি কৃত  পণ্যটি বন্দরের ১৯ নম্বর সেডে  রাখা হয় । গোপন সংবাদের মাধ্যমে জানা যায়  পণ্য চালালে সিনথেটিক ফেব্রিক্সের আড়ালে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণে শাড়ি আমদানি করা হয়েছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বন্দরের ১৯ নম্বর সেডে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে চালানটিতে ২৬০ প্যাকেজের স্থলে ২৬৭ প্যাকেজ মাল পাওয়া যায় এবং সিনথেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিসের পাওয়া গেছে। মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্যটি সাময়িক আটক করা হয়েছে। আটককৃত পণ্যটির মূল্য ৫০ লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।                                              
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, প্রাথমিক ভাবে পণ্যটিতে ঘোষণা বহির্ভূত শাড়ি পাওয়া গেছে। পণ্য চালানটি সাময়িক আটক করা হয়েছে । ইনভেন্টি শেষ হলে বোঝা যাবে কি পরিমান ঘোষণা গর্বিত শাড়ি থ্রিপিস আছে বা কত টাকা রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল। তবে এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা। #


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত