Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে ১দিনে ২৩ শিশু হাসপাতালে ভর্তি

২৬ বাংলা টিভি   04-Apr-2026   42

Photo

নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে ১দিনে ২৩ শিশু হাসপাতালে ভর্তি


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। শনিবার সদরসহ উপজেলার হাসপাতালে গুলোতে উপসর্গ নিয়ে একদিনে ২৩জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে ১১ দিনে জেলায় ৬৭ জন শিশু আকান্ত হয়। যতই দিন যাচ্ছে ততই জেলায় হামে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৩ রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, সাম্প্রতি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে শিশুদের হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শরীরে হাম সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের বেশিরভাগই শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশু। হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

শিশু বিভাগের ডা. মো. আবু রায়হান খান বলেন, হাম রোগীদের জন্য আলাদা কর্নার চালু রয়েছে এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সাতজন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল, প্যারাসিটামল সিরাপসহ কিছু প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। অভিভাবকরা বাইরে থেকে এ ধরণের ঔষধ সংগ্রহ করতে হচ্ছে। তবে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রয়েছে।

সিভিল সার্জন গোলাম মাওলা জানিয়েছেন, ৪৩ জনের নমুনা পরীক্ষায়  ১০ জনের হাম শনাক্ত হয়েছে। বাকিদের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ ৯ মাস বয়সের মধ্য আর ১৫ থেকে ২০ শতাংশ ২ বছর বয়সের মধ্যে। রবিবার থেকে জেলায় হামের টিকা দেয়ার  বিশেষ কার্যক্রম শুরু হবে। টিকার সংকট নেই। তবে এন্টিবায়োটিক ঔষধ হাসপাতালে না থাকাই অভিভাবকদের কিনতে হচ্ছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত