Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

২৬ বাংলা টিভি   03-Apr-2026   43

Photo

রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের নলকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে । এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। মুহূর্তেই বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।

আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত