Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

ছাত্রদল নেতাকে কুপিয়ে গুলি করে হত্যা

২৬ বাংলা টিভি   03-Apr-2026   43

Photo

ছাত্রদল নেতাকে কুপিয়ে গুলি করে হত্যা


পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন সোহাগ (২৬) পাকশী ইউনিয়নের বাঘইল মন্নবীপাড়া গ্রামের বাসিন্দা এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বন্ধুদের সঙ্গে রেললাইনের পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন সোহাগ। এ সময় মুখে কাপড় বাঁধা একদল হামলাকারী হঠাৎ তাদের ওপর আক্রমণ চালায়। হামলাকারীরা সোহাগকে লক্ষ্য করে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে এবং মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপিয়ে ও গুলি করেই তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত